উপোস থাকলে রোজা কেন Poem by Emranor Reja

উপোস থাকলে রোজা কেন

উপোস থাকলে রোজা হয়
ঘুম কেন রোজা নয়
শান্তিতে র্ধম হয়
অশান্তিতে র্ধম নয়।।

দাড়ি টুপি হুজুর হলে
পৈতাকে ব্রাহ্মন বলে
কল্যানে ধর্ম হয়
পৈতা টুপি ধর্ম নয়।।

টাকা থাকলে হাজী হয়
জ্ঞান থাকলে কাজী হয়
গরীব কেন উপোস রয়
তার উপোস রোজা নয়।।

মানুষ থাকে প্রেমের দলে
প্রেম রাখে দেহ বলে
প্রেমে থাকে আল্লা রাসূল
অপ্রেমেতে তারা নয়।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Emranor Reja

Emranor Reja

Bazarchartall
Close
Error Success