জেগে উঠবো Poem by Soumen Chattopadhyay

জেগে উঠবো

Rating: 5.0

হেমন্তের শেষ রোদ্দুর তোমার মুখের উপর
তখন বিপন্ন সন্ধ্যার শূন্যতা ভেঙে
পৃথিবীর নরম আকাশ
নেমে আসে বুকের ভেতর

এমন মায়াবী আঁধারের
ধূসর প্রান্তরে
একাকী স্ফুরিত হয়েছে জীবন তোমার প্রশ্রয়ে...

তুমি এসো-
হেমন্তের বিকেলের শেষের রোদ্দুরে
তোমাকে দেখেছি সকল দুঃখের মাঝে

তুমি এসো-হাত রাখো ঘুমন্ত কপালে

তুমি এসো-
তীব্র দহনে প্রশ্রয় দাও

আমি জেগে উঠি নতুন আলোর দেশে

জেগে উঠবো
Sunday, July 26, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 26 July 2020

এসো তুমি এসো এসো এ প্রভাতের আলো ছুঁয়ে এ কপোতের ডানা ছুঁয়ে এ বৃষ্টির যৌবন ছুঁয়ে এ সন্ধ্যের প্রদীপ জ্বালিয়ে রাতের পূর্ণিমা ছুঁয়ে জেগে উঠবো আমি ঐ স্পর্শের আলোর দেশে

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success