শ্রমিকের ডাক Poem by Emranor Reja

শ্রমিকের ডাক

তোমাদের ঘরে থাকে
বিলাসবহুল দামি গাড়ি
আমাদের ঘরে থাকে
গরম বাতাস শুন্য হাড়ি
শ্রমিক ঝরায় ঘাম
পায় নাকো তার দাম
বছর বছর ধরে তাদের রক্ত খেয়ে
তোমরা তোমরা মহান।।

তোমাদের ঘরে থাকে
বৃষ্টি বিলাস এসি বাতাস
আমাদের ঘরে থাকে
ঘামাচি আর কান্না প্রলাপ
শ্রমিক ঝরায় ঘাম
পায় নাকো তার দাম
বছর বছর ধরে তাদের রক্ত খেয়ে
তোমরা তোমরা মহান।।

তোমাদের ঘরে থাকে
দামি সোফা রঙিন টিভি
আমাদের ঘরে আমরা
রোদে পুড়ি বৃষ্টি ভিজি
শ্রমিক ঝরায় ঘাম
পায় নাকো তার দাম
বছর বছর ধরে তাদের রক্ত খেয়ে
তোমরা তোমরা মহান।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Emranor Reja

Emranor Reja

Bazarchartall
Close
Error Success