মিস্ত্রি চিনে মন সিজদা কর Poem by Emranor Reja

মিস্ত্রি চিনে মন সিজদা কর

মিস্ত্রি বানায় ঘর
মালিকে অনেক পর
মালিকই ঘরের আবার আপনজন
মিস্ত্রি চিনে মন সিজদা কর।।

তুফানে কাঁপে ঘর
মালিকের লাগে ডর
কখন জানি ঘর তার ভেঙ্গে যায়
মিস্ত্রির তাতে কোনো দায় নাই।।

ঘরের পাশে হাছনাহেনা
গন্ধে তার ঘুম আসে না
মালিকের মনে লাগে মধুডর
সাপ এসে কখন বলে মররে মর।।

মিস্ত্রি কাঠ চিনে
চেনা কাঠে পেরেক মারে
বাতাসে আওয়াজ তুলে থর থর
মিস্ত্রি চিনে মন সিজদা কর।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Emranor Reja

Emranor Reja

Bazarchartall
Close
Error Success