মায়াবী চোখ তোমার Poem by Tahmid Bashar

মায়াবী চোখ তোমার

Rating: 5.0

তোমার ঐ মায়াবী চোখের পাতায়
খুঁজে নেবো আজও আমায়
সাগরের নীল জলে
রংধনুর সাত রঙ্গে
আঁকছি তোমায় না পেয়ে
তোমার স্নিগ্ধ চুলের ছোঁয়া
পাগল করে দিলো আমায়

স্মৃতির পাতায় আর বাতাসের ছোঁয়ায়
মায়াবী পরী তুমি আমার সীমানায়
দিন কেটে যায়সময়ের অজানায়
ভালবাসি শুধু তোমায়
ছুটে যাবো চাঁদ তারায়
খুঁজে নেব আবার তোমায়
ভালোবাসে আজও তোমায়

কাজল টানা চোখ দিয়ে
তাকিয়ে থাকো আমার দিকে
ভেজা চুলের ফুলের গন্ধে
ছড়িয়ে পড়ে অন্ধকার ঘরে
চোখ মেলে তাকিয়ে থাকি
তোমায় কাছে পাবো বলে
ভালোবাসি এখনো তোমায়
বলতে পারিনি দেখে তোমায়


লিখেছেন তাহমিদ বাশার

COMMENTS OF THE POEM
MAHTAB BANGALEE 09 June 2021

Beautiful the poem is- nice the affectionate (infectious! ! !) and well charming eyes

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tahmid Bashar

Tahmid Bashar

Mirpur Dhaka Bangladesh
Close
Error Success