পাঁচপদী কবিতা Poem by Md. Ziaul Haque

পাঁচপদী কবিতা

পাঁচপদী

কবিতা নিরবধি

সমুখে এগিয়ে যাক

মো. জিয়াউল হক এর

হাতটি ধরে, উড়ুক পায়রা বিজয়ের


- ‘পাঁচপদী কবিতা' বা ‘ফাইভার্স' [Fiverse] আমার দ্বারা উদ্ভাবিত কবিতার নতুন একটি ধারা। এতে পাঁচটি লাইন আছে। ১ম লাইনে ১টি শব্দ; ২য় লাইনে ২টি; ৩য় লাইনে ৩টি; ৪র্থ লাইনে ৪টি এবং ৫ম লাইনে ৫টি শব্দ আছে। ১ম ও ২য় লাইনের অন্ত্যমিল আছে; ৩য় লাইনের কোনও অন্ত্যমিল নেই; ৪র্থ এবং ৫ম লাইনের একে অন্যের সাথে অন্ত্যমিল আছে। কবিতার ছকটি হবে এমনঃ ককখগগ [AABCC]। লাইনের শেষে কোনও যতিচিহ্ন নেই।

- ‘অন্ত্যমিলবিহীন পাঁচপদী কবিতা' বা ‘Unrhymed Fiverse' এ ৫টি লাইন আছে। ১ম লাইনে ১টি শব্দ; ২য় লাইনে ২টি; ৩য় লাইনে ৩টি; ৪র্থ লাইনে ৪টি এবং ৫ম লাইনে ৫টি শব্দ আছে। একটি শব্দের সাথে অন্য শব্দের কোনও অন্ত্যমিল নেই। লাইনের শেষে কোনও যতিচিহ্ন থাকে না।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success