বেশ ভালোই ছিলাম সেদিন,
তোকে নিয়ে হাজারও স্বপ্ন দেখতাম।
হ্যাঁ, বেশ ভালোই ছিলাম সেদিন,
বুকে আশা নিয়ে, ভালোবাসা নিয়ে
তোর হাতে হাত রেখে দিব্যি চলছিলাম।
সেদিন ভালোই ছিলাম।
বর্ষার শ্রাবণ ধারায় তোর কথা মনে পরলেই,
হারিয়ে যেতাম তোর কিনারায়।
একটু একটু করে নিজেকে ভিজিয়ে নিতাম তোর প্রেম সাগরে।
তখনও খুব ভালোই লাগতো
হ্যাঁ, কখনোবা পাগল প্রমিকের মতো চেঁচিয়ে বলতাম; 'আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি '
হ্যাঁ, আমি তোকে বড্ডো ভালোবাসি
সেদিনও আমি নিজেকে তোর প্রেম সাগরে হারিয়ে ফেলতাম।
তোর মনে আছে সেদিনের কথা?
যেদিন আমি চুপটি করে তোকে জড়িয়ে ধরেছিলাম
আর বলেছিলাম; 'এই ভাবে সারাটা জীবন তোকে জড়িয়ে ধরে বাঁচাতে চাই'।
তোর কি এখনও মনে পরে?
নাকি সবটা ভুলে গেছিস!
জানিনা কি হয়েছিল সেদিন...
হঠাৎ একটা তীব্র ঝড় এসে
তোকে - আমাকে বিচ্ছিন্ন করে দিয়ে গেল,
সেটা আজও আমার কাছে অজানা।
জানিস তো সেদিন হাজারও চেষ্টা করেছিলাম তোকে জড়িয়ে ধরার,
কিন্তু এমন ভাবে ফসকে যাবে আমি কল্পনাও করতে পারিনি।
জানিস তো এখনও আমি বেশ ভালোই আছি,
একলা একলা সময়টার সাথে লুকোচুরি খেলতে খেলতে দিব্যি কেটে যায়।
শত ব্যস্ততার মাঝে তোকে মনে পরলেও
এখন আর মন ভরে কাঁদতে পারি না।
তোর কথা মনে পরলেও আর ফোন করার সুযোগ থাকেনা।
তুই তো আবার ঘর সামলাতে ব্যস্ত থাকিস,
হয়তোবা আর আমাকে মনেই পরে না।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
হ্যাঁ, আমি তোকে বড্ডো ভালোবাসি সেদিনও আমি নিজেকে তোর প্রেম সাগরে হারিয়ে ফেলতাম।........touching expression on deepness of love. Beautiful poem shared amazingly.10