দূরের দিগন্ত হতে ভেসে এসেছিলো
তোমার অস্পষ্ট কণ্ঠস্বর
শরীর ব্যথিত করে দুঃখিত পালক গুলি
ঝরে পড়ছিল প্রতিশ্রুত মৃত্যুর প্রবাহে
পৌষের ধূসর কুয়াশার অন্ধকার শূন্যে
ধ্বনিত শব্দের ভেতর নির্জন জীবনের
সেই আর্তনাদ আমি শুনেছি; ...
চেতনা; রক্তপাত অতিক্রম করে
উড়ে যায় বিশ্বাসী ভোরের দিকে
তারপর-
বাতাসে বিপ্লব এসেছে তোমার স্পর্শে
লাল ধুলোর উদার যন্ত্রণার পথে
আলোছায়া মাখা আদিম ডানার
অন্তরে বিষন্ন ব্যর্থতা প্রচ্ছন্নে
অধিকার বুঝে নিতে
বিপ্লবের জন্ম দিয়েছিলো বহুবার
আমি স্বপ্ন দেখি -
আঁধারের বুকে সেই রক্তিম আগুন
এক অবর্থ্য প্রশ্রয়ে অন্ধকার ভেঙে
উড়ে গিয়ে অস্তিত্বের ফুটপাতে
সকল শিশুর হাত ভ'রে দিয়ে গেছে
তাদের নিজস্ব পৃথিবীর পরিচিত ভাতফুলে...
আমরা শূন্যতা ভেঙে আনন্দ শিখার ভেতর
যাপিত করবো জীবন
প্রতিবাদের নিজস্ব সুরে
জীবনের নির্জন দহনে
দূরের দিগন্ত হতে তোমার করুন
কণ্ঠস্বর ভেসে এলে আমি ছড়াবো
আমার অন্তিম রক্তের বিন্দু
বিপ্লবের সকল মুহূর্তে
একদিন পৃথিবীর জ্বলন্ত জ্ঞানের বোধে
শিশুর ডানার নরম পালক গুলি
উড়ে যাবে বিশ্বাসী ভোরের
উদ্দাম আলোর দিকে...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
একদিন পৃথিবীর জ্বলন্ত জ্ঞানের প্রবাহে শিশুর নরম পালক গুলি উড়ে যাবে বিশ্বাসী ভোরের দিকে.... অসাধারণ লিখনি.. সাবলীল অনবদ্য প্রকাশ উন্মুক্ত সবদিক খোলা প্রান্তরে এখনো সূর্য আলো দেয় ফুল এখনো আগের মতো সুগন্ধি ছড়ায় কবিতা ঠিক আগের মতো প্রজ্ঞাময় স্বপ্নগুলো আগের মতোই স্বান্তনা দেয় প্রজাতির ডানা উড়ছে ভোরের গোলাপ পান করে সব মৃত্যুতে যেনো এখনো নতুন জীবনের উন্মাদনা....