চলো ফিরে যাই Poem by Ruby Mostazir

চলো ফিরে যাই

Rating: 5.0

আজ সারাদিন শুধু উড়ে উড়ে
বৃষ্টি ভিজে, রোদে পুড়ে পুড়ে
যত অভিযোগ অনুযোগ ভুলে
বেহিসেবী হই চলো...হবে?

আজ সারাদিন পাগল পাগল
বুকের ভিতরে উথাল পাতাল
আকাশ পাতাল সাগর তলাতল...
সব অতলে ভাসিয়ে স্মৃতির নাও?
দুঃখ বিলাশ একটি মেয়ের
দুই চোখে ডুব দাও..দিবে?
দেখবে সেথায় ইচ্ছে ডানা মেলে
স্বপ্নগুলো মেদুর মেঘে ভাসে...
শ্রাবণ দিনের বৃষ্টি শেষে
কষ্ট গুলো রৌদ্র হয়ে
রামধনুতে হাসে...
কিংবা ধরো তোমার দেয়া অনেকগুলো
মন খারাপের দিন
তার বদলে ব্যকুল করা একটু সময়
তোমার কাছে ঋণ... পাবো?

হয় না এমন হঠাৎ করে
বৃষ্টি ভেঁজা দিনের আকুলতা
মন ক্যামনের দিন গুলোতে
ঝাপসা কোনো ভাল্লাগা মুখ
খোঁজার ব্যাকুলতা
তেমন কোনো ব্যস্ততা নেই
একলা এমন রাতে
আকুল করা হারানো সময়
ভাববে অকস্মাতে? ভাবো?

প্রাচীন হওয়া সেই সময়ে
ফিরবে তুমি বলো
না ফেরার ওই পথটি ধরে
দূর অচিনে চলো।। যাবে?

POET'S NOTES ABOUT THE POEM
মাঝে মাঝে মনে হয় যাকে ভালো বেসেছিলাম যার সঙ্গে সেই কতকাল আগে স্বপ্নের মতো সংসার শুরু  করেছিলাম আর যার সঙ্গে এতোটা বছর পার করে দিয়ে একসঙ্গে আছি..দুজন দুটি ভিন্ন মানুষ। আসলে মানুষ বদলে যায়। ভালো বাসাগুলো হয় তো একই থাকে কিন্তু চাপা পরে থাকে সংসারের ইট কাঠ আর জঞ্জালের নীচে... সেই ভাবনা থেকেই লিখাটা...)
COMMENTS OF THE POEM
MAHTAB BANGALEE 24 January 2021

Excellent, just excellent loving poem; stupendous the poetic thought of love in this poem is crafted; love this piece

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success