ভালোবাসা ।। এদিথ সাদিগ্রান* Poem by Rahman Henry

ভালোবাসা ।। এদিথ সাদিগ্রান*

.
আমার আত্মা ছিলো আকাশ-রঙের হালকা নীল একটা দৈহিক আচ্ছাদন;
সমুদ্রের ধারে এক পাথরের উপর ফেলে রাখলাম তাকে
এবং একটা নারীরর মতো দেখতে, নগ্ন আমি তোমার কাছে এলাম।
এবং নারীর মতই বসলাম তোমার টেবিলে
আর কয়েকটা গোলাপের ঘ্রাণ নিতে নিতে, ওয়াইন পান করলাম
টোস্ট সহযোগে।
আমাকে সুন্দরী মনে হলো তোমার, যেন-বা কিছু একটা দেখছিলে
স্বপ্নের ভেতর,
সবকিছু ভুলে গেলাম আমি, ভুলে গেলাম আমার শৈশব আর আমার মাতৃভূমি,
শুধু জানলাম যে তোমার যত্ন-আর্তি বন্দি করলো আমাকে।
এবং সহাস্য তুমি একটা আয়না তুলে ধরলে আর তাকাতে বললে আমাকে।
দেখলাম যে আমার কাঁধ দুটো ধূলিকণায় গড়া এবং চূর্ণ-বিচূর্ণ হয়ে যাচ্ছে,
দেখলাম যে আমার সৌন্দর্য রোগগ্রস্ত আর চাইছে শুধুই--- বিলীন হতে।
আহ, শক্ত করে তোমার দু'বাহুতে আমাকে এত কাছে জাপটে ধরো
যেন আর কিছুরই প্রয়োজন না পড়ে আমার।
.

*এদিথ সাদিগ্রান [১৮৯২ - ১৯২৩]: সুইডিশভাষি ফিনিশীয় কবি।
.

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success