যদি ঝরা পাতা হতাম!
হাওয়ায় উড়ে উড়ে
শহর ঘুরে ঘুরে
তোর ঠিকানায় পৌঁছে যেতাম...
গ্রীষ্মের কোনো বিষন্ন দুপুরে
অথবা যেকোনো কাক ডাকা ভোরে,
তোর জানালায় দিতাম উঁকি
নিয়ে জীবনের সবটুকু ঝুঁকি!
কিন্তু মানুষ আমি হায়
বন্দী খাঁচায়
এক বদ্ধ শহরে থাকি!
মনের আকাশ উজাড় করে
হাজার স্বপ্ন আঁকি...
তুই যেন এক সুখী মানুষ
কষ্ট ছোঁয়নি যাকে,
আমি যদি ছুঁই
রাগবি কি তুই...
নাকি ভালোবেসে
ডেকে নিবি পাশে?
আচ্ছা! যদি তোর দরোজায়
দাঁড়াই গিয়ে বিস্ফোরণের মতো
পথ প্রান্তর, শহর পেরিয়ে
একলা অনাহুত...
ভয় হয় খুবি
কিভাবে যে নিবি...
হঠাৎই এতদিন পর
যদি যাই তোর ঘর?
খুশী হবি তুই, খুশী হবি বল? ? ?
পাতা ঝরা দিন, মন বিহ্বল...
কি করিস এতো ব্যাস্ত থাকিস
এই আমাকে কখনো ভাবিস...
সেই কবেকার ভালোলাগা দিন
মেঘলা দুপুর মনে কি রাখিস?
শীতের বাতাস, পাতা ঝরে খুব
বুকের ভিতর অজানা অসুখ,
খয়েরি পাতার ধূসর শহর
কেউ এখানে রাখেনা খবর...
খুব গোপনে কেউ যদি কাঁদে
কেউ কি এসে বাহুডোরে বাঁধে?
এমনতো ছিলো না দিন গুলি আগে
এমন কি কেউ একা একা জাগে?
ভাল্লাগেনা এই যন্ত্র নগরে...
চল চলে যাই, হাতে হাত ধরে,
চল চলে যাই, হেঁটে বহুদূরে
একমুখী পথে, অচেনা সুদূরে....
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
কিন্তু মানুষ আমি হায় বন্দী খাঁচায় এক বদ্ধ শহরে থাকি! মনের আকাশ উজাড় করে হাজার স্বপ্ন আঁকি.......nice poetic expression. Touching and impressive. A beautiful poem on ' Dhusar Sahar' relating to memories has been astutely and hauntingly inscribed. Thank you dear Ruby madam for sharing this gem with us.10