একেকটা ব্যাস্ত দিনের শেষে যখন
নেমে আসে ঘন কালো রাত...
ক্লান্তির বারতা নিয়ে চোখে ঘুম নেমে এলেও
স্বপ্ন আসেনা আর আজকাল....
এখন শুধু শূন্যতা খেলা করে মনে ও মগজে
হৃদয়টা এখন যেন এক স্বপ্নহীন বিরান ভূমি...
তবুও একেকদিন ইচ্ছে জাগে মনে...
তবুও একেকদিন ইচ্ছের ডালপালা আকাশ ছাড়ায়
তবুও কোনো এক গ্রীস্ম দুপুরে ঘাস ফড়িঙের ডানায় ভর করে স্বপ্নরা হাতছানি দেয়
খুব সাদামাটা সেসব স্বপ্ন....
হয়তো কোনো বৃষ্টি ভেজা দুপুরে একাকী এক শালিকের ঠায় বসে থাকা!
অথবা
ব্যাস্ত কোনো শহরে ট্রাফিক জ্যাম, হকারের হাঁকাহাঁকি, দরকষাকষি, চায়ের দোকানের ভীড় ছাড়িয়ে একটি ছোট্ট পাখির উড়ে যেতে যেতে আকাশের বুকে হারিয়ে যাওয়া....
কিংবা হয়তো পথের ধারে অযত্নে ফুটে ওঠা কোনো ঘাস ফুলের স্বপ্ন?
কতদিন হলো আমি স্বপ্ন দেখিনা
কতদিন...শুধুই ব্যাস্তত
কতদিন...শুধুই বেঁচে থাকা
কতদিন...আমি কেবলই মানুষ
মানুষ আমি কেবলই বাঁচার জন্যে বাঁচি....
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
কতদিন হলো আমি স্বপ্ন দেখিনা কতদিন...শুধুই ব্যাস্তত কতদিন...শুধুই বেঁচে থাকা কতদিন...আমি কেবলই মানুষ মানুষ আমি কেবলই বাঁচার জন্যে বাঁচি.........so touching and impressive. A beautiful poem on dream nicely executed. Thanks for sharing.10