সারাটা জীবন থাকবো তোমারই অপেক্ষাতে ।।নবীন কুমার উপাধ্যায় Poem by Rahman Henry

সারাটা জীবন থাকবো তোমারই অপেক্ষাতে ।।নবীন কুমার উপাধ্যায়

Rating: 5.0

.
সারাটা জীবন থাকবো তোমারই অপেক্ষাতে,
প্রতিকূল যুঝে কাটবে জীবন কিংবা বাঁচবো সুখের সাথে।

যেমনটি হইনি কিছুই আজও, হয়তো পাবো না পূর্ণতা,
বরাবর এমনই থেকে যাবো: অঝোর শ্রাবণ অশ্রুর কথকথা।

তোমাকে ছাড়া অর্থহীন আমি, হয়তো সম্পূর্ণ হতে পারবো না আর,
যেহেতু তোমাকে সারাক্ষণ লিখছি বিনীত পত্র, আবার মুছেও দিচ্ছি বারবার।

যখনই ভাবনা উদিত হচ্ছে মনে, কেবলই তোমার প্রসঙ্গ উঠছে জেগে,
নিশ্চয় তুমি এমনই করছো, কেননা তোমার হৃদয়বৃত্তি নির্মল ভাবাবেগে।

দূরত্বে যদিও সুদূর আমরা, প্রণয়ে কিন্তু নিকটেই,
প্রেমময় দুটি হৃদয়ের কাছে দূরত্ব, কাল, বয়ঃভেদ* নেই।
.
.
*বয়ঃভেদ: বয়সের ভেদ বা পার্থক্য
.
বাঙলায়ন: রহমান হেনরী
.
#Bengalized by #RahmanHenry

Sunday, November 4, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Minakshi Devi 10 November 2018

liked the poem...nice

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success