সাত বছর আগের একদিন
সেদিন বৃষ্টিস্নাত রাত্রি
পৃথিবী ক্ষয়ে ক্ষয়ে বেঁচে রয়
ভস্মীভূত যত স্মৃতি
যে প্রেমিক প্রেমিকার
দুহাতে দুহাত ধরে
ঝোড়ো পথে দিয়েছিল পাড়ি
আজ তারা ভবঘুরে ইতিহাস
পথের বাঁকে
পদরেখা ক্ষয়ে গেছে ধীরে
সময়ের পীড়নে ।
সাত বছর আগের একদিন
সেদিন বৃষ্টিস্নাত সকাল
যে প্রেমিক প্রেমিকার
ছোট ছোট হৃদয়ে
কুঁড়ে ঘরের অট্টালিকার
স্বপ্নে বিভোর হত
আজ তারা নিদ্রাহীন
গৃহশূণ্য পৃথিবী
পরিযায়ীর তকমা তাদের অন্তরে ।
সাত বছর আগের একদিন
সেদিন বৃষ্টিস্নাত পৃথিবী
যে প্রেমিক প্রেমিকার
জিরিয়ে ছিল
গাছের ছায়াই, পুকুর পাড়ে
আজ সেখানে
বিশাল বিশাল ইমারত
প্রতিদিন ভাঙে-গড়ে
ধূলিসাৎ হয়ে যায় স্পন্দন ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem