প্রতিটি মৃত পৃথিবীর বুকে মৃত প্রেম কথা বলে Poem by Suman Pal

প্রতিটি মৃত পৃথিবীর বুকে মৃত প্রেম কথা বলে

এভাবেই প্রতি রাতে কিছু নক্ষত্র ঝরে মৃত পাতার শব্দে
প্রতিটি দিনের জাগরণে
এক থেকে আর এক পৃথিবীর ব্যবধান বাড়ে ক্রমে
প্রেম ধীরে ক্ষয়ে হয় নিঃসাড়

গভীর কালো নিস্তব্ধতায়
ক্লান্ত নিঃশ্বাস কিংবা ক্রন্ধনরত স্পন্দনের ধ্বনি
ভেসে ভেসে লীন হয়
দুঃস্বপ্ন নিদ্রাহীন
দৃষ্টির আড়ালে
আর এক দৃষ্টি সদা দৃশ্যমান

অপেক্ষা এক অভিশাপের নাম সুলোচনা
প্রতিক্ষণে বাঁচায় আর কাঁদায়
মন্দস্রোতা নদীর মতো
তোমার বুকের আশা
শুষ্ক মরুর মাঝে কেবলই
এক বুক থেকে অন্য বুকে প্রবাহিত

সুলোচনা প্রতিটি মৃত পৃথিবীর বুকে
মৃত প্রেম কথা বলে প্রশান্তির ছন্দে
গাছের ছায়ায় শিশির ভেজা পড়ন্ত বিকেলে
স্নিগ্ধ হওয়ায় জ্যোৎস্না ভেজা বৃষ্টি ঘ্রাণে ।

POET'S NOTES ABOUT THE POEM
ব্যর্থ প্রেম মানুষের হৃদয়কে করে শুদ্ধ, অহংকার হীন, হৃদয়ে আনে প্রশান্তির ছন্দ ।
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success