বাঁচতে দে Poem by Suman Pal

বাঁচতে দে

বাঁচতে দে, দে প্রাণের স্মৃতি
দে মুক্তির নিশ্বাস, পবিত্র স্বাধীন ভক্তি'
অথচ দিগন্তহীন প্রথম প্রেমানুভুতি
সৌরভিত শিউলির সাথে পতিত
মাঝে মাঝে ঝরে পড়া বকুল ও
জানতে চায় না আর -
কতটা একাকী সে - বয়ে চলা প্রাণ-মন-সত্ত্বায়
Like a Blind Lightning
Memory flashes in glittering
Agony and Heart-Braking Agony
And Your Universe mingling tiny

কে আছো বাঁচাও তারে
গতিহীনতা না চাও
বন্দীহীনতা দাও না আমারে
তারা কি কখনো বেসেছে ভালো
প্রাণে কি দিয়েছে স্নেহের আলো
হয়তো-বা - প্রাণভরে-
হয়তো বা ভাবনার অনুভুতি
মরে যাওয়া জীবনস্মৃতি
যেমনি ভেসে যাওয়া ভূবনমোহিনী তান
লয়ে আসে করুনার গান
বিস্মৃতি হতে অপর স্মৃতির হোমানলে
তেমনি ছিলাম আমি
কোন দূর দেব আলয়ে
ঝরে পড়া শিশিরের স্নিগ্ধতা হয়ে
হয়তো-বা - প্রেমাবলে-
Like a Parting Dawn
Comes stealthily with Morning Groan
As an unseen storm
Soul-shaken Your lovely Lorn

তবুও হৃদয় অতি রিক্ত
তাল বটের শুষ্ক-পবন ছায়ায়
মরু-রৌদ্রের বিদ্রূপ হিয়ায়
চেয়েছিল মাধবী একদিন লতা হতে
চেয়েছিল বকুল সেদিন প্রাণ হতে
চেয়েছিল শিউলী যেদিন মালা হতে
ব্যর্থ-মম-সত্ত্বা বৃক্ষসম প্রশান্তি হতে
তবুও মুক্ত মন অতি সুপ্ত
রিক্ত সুপ্ত - সুপ্ত রিক্ত
ব্যর্থ-ক্ষুদ্র-জীবন-তীর্থ
তুচ্ছ হয়ে বিন্দু অর্থ
" দত্ত (দাও সমর্পন) । দয়ধ্যম (দাও দয়া) । দম্যত (দাও সংযম) ।"
" শান্তি শান্তি শান্তি "
Like a Dark Memory
Throbing Futility in Human Destiny
Adorning Breathless Life
And Immortality like Soulful Hike

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success