রাজার নাম উড়নচন্ডী,
আউলা ঝাউলা, খ্যাপা পাগল...
রাজপুত্র লক্ষী ভীষণ
মায়ের আদল
রাজকন্যা রূপবতী
বাবার ছায়া
তার তাকানোয় বৃষ্টি ঝরে, ভালোবাসার
ঝাপটা হাওয়া...
রাজ্য? সে তো অনেক খানি...
অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ ছাড়িয়ে....
হৃদয় রাজ্যে শাসন চালায়...
রাজ্যজুড়ে শান্তি আছে, স্বস্তি আছে
হাজার রকম বিশৃঙ্খলায়....
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
King; the Khepa; the unstable worldly mind! - yes; need to tie this mad king of life to posses the life of seraphic