বৃষ্টির ছড়া Poem by Ruby Mostazir

বৃষ্টির ছড়া

Rating: 4.5

চলো আজ, ভেজা মেঘে
ভেসে ভেসে চলে যাই দূরে!
ভাবো, তুমি আর আমি ছাড়া
যেনো আর কেউ নাই, পৃথিবীর পরে...

পরে থাক সব কাজ
খিচুড়ি, ইলিশ
দুপুরের ভাত ঘুম
তোষক, বালিশ...

বৃষ্টিতে ভেসে যাক
ক্লান্তি ও গ্লানি
ভালোবাসা ছুঁয়ে যাক
বৃষ্টির পানি....

চারিদিক নির্জন
একা মেঘলা আকাশ...
আমারও তো আছে জল
তুই কি তাকাস?

চল সব জল
ঢেলে দেই বৃষ্টির সাথে
ভালোবেসে ভালো থাকি
হাত রেখে হাতে....

Saturday, May 4, 2019
Topic(s) of this poem: rain
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 05 May 2019

সুন্দর বৃষ্টিময় ছড়া, সুন্দর ভাবপ্রকাশ //// সেই হোক যাওয়া যাক ওই দূরে না থাকে যেনো কেও আমাদের পরে চলো বৃষ্টির সাথে বৃষ্টির তাজা দেহের সাথে গড়াগড়ি দেই আমাদের শ্রান্ত ক্লান্ত দেহ অমলিন সুখময় রিমঝিম ধারাতে।...///

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success