বৃষ্টিপ্রেমী Poem by Rony Pervaz

বৃষ্টিপ্রেমী

আজ বৃষ্টি পরছে চোখের পাতায়
শুধু তুই ছিলিনা পাশে...
মেঘলা আকাশ ডাকছে আমায়
তাই বিজলি কেমন হাসে...

ছাতা মাথায় পথের বাকে
আজো অপেক্ষমান আমি...
আসবি তুই, ফুল ফুটবে শাখে
তাই বাড়ছে আমার পাগলামি...

যদি ইচ্ছে করে না আসিস আজ
তোর নুপুর ছন্দ শুনতে না পাই...
তাইতো কপালে চিন্তার ভাজ
নিশ্চপ হয়ে বর্ষায় ভিজে যাই...

তবু ঠাঁই দাঁড়িয়ে থাকবো
কেননা আমি তোকে ভালোবাসি...
স্বপ্ন মাঝে জড়িয়ে রাখবো
দেখি কই লুকাস তোর মন ভোলানো হাসি...

বৃষ্টি পরছে দেখ চোখের পাতায়
আতঙ্কিত মন শুধুই তোর জন্য...
উড়ে যাচ্ছে চুল মাতাল হাওয়ায়
অপেক্ষা সময়টা বেশ জঘন্য...

হালকা শীত শীত লাগছে
একটু ভিজে গেছি কিনা...
তুই কি সত্যিই আসবি আজকে
কেন যেন মনটা মানছেনা...

বর্ষার মেঘে আজ লুকিয়ে রোদ
দেখ আমার মজা লুটছে...
বলছে আমি এতটাই নির্বোধ
অপেক্ষায় আছি অকারণ মিছে মিছে...

জাদু আমার চলে আয়না
সব জল্পনায় পানি ঢেলে দিয়ে...
তুই না এলে মন সস্তি পায়না
চলে আয় একরাশ ভালোবাসা বুকে নিয়ে...

ঘুম চলে এসেছিল কল্পলোকে
জেগে দেখি আমার বুকে তুই...
আলতো স্পর্শ তোর চিবুকে
আর সেই ভয়ার্ত কালো মেঘগুলো কৈ?

তুই এসেছিস তাই সব চলে গেছে
আকাশে উড়ছে শঙ্খচিল...
তাই তো তুই আজ আমার কাছে
খুজে পাই হৃদয়ে হৃদয়ের মিল

লেখকঃ #JD

বৃষ্টিপ্রেমী
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success