Rony Pervaz

Rony Pervaz Poems

একুশ _//

সময়, "অতন্দ্রি ফুলেল নেশা ফাল্গুনে
শীতল আভা চাদরাবৃত লোম কূপে "
...

আজ বিয়াল্লিশ বছর, জন্ম বাংলার
সেই করুনতা নেই! চারিদিকে আহাজারি,
মানুষ ব্যক্ততায় কে আছে? সব জানোয়ার
কাঙাল শিরে পদ রেখে করে বাহাদুরি।।
...

সিগারেট টাই সঙ্গী আমার নির্ঘুম রাতে
একটা শেষে আরেকটা জ্বালাই পুড়ে হাতে হাতে,
ধোঁয়ার রেশে বিষের বাতাস বুক ভরে নিই
জ্বালাই নিথর নিজের স্বত্তা নিজের হাতেই।।
...

আমি তোর ঘুম জাগানিয়া রাত হলে,
অভিমান জানি জড়তো না আলো হয়ে!
জড়িয়ে হাত শ্বাস ফেলতি সংশয়ে-
অমূল্যতা না হারাতি হেয়ালির ছলে।
...

আজ বৃষ্টি পরছে চোখের পাতায়
শুধু তুই ছিলিনা পাশে...
মেঘলা আকাশ ডাকছে আমায়
তাই বিজলি কেমন হাসে...
...

ধরা তরে গমনকৃত; ফিরতে হবে!
'কে যেতে চায় তথায় দু ভবানী হস্তে'
শূন্য হয়ে যাবার আশ করেনা সবে
একটা প্রয়াস আছে জীবন সূর্যাস্তে!
...

The Best Poem Of Rony Pervaz

একুশ _//

একুশ _//

সময়, "অতন্দ্রি ফুলেল নেশা ফাল্গুনে
শীতল আভা চাদরাবৃত লোম কূপে "
খোলা পদ সেই যে ভারাক্রান্ততা মনে
পলাশ দগ্ধ তার আখিজলের তাপে!
তব অকাল প্রণয় রুখে বিদীর্ণতা
তাঁরা চলে গিয়ে, কোলশূন্য ব্যাথিত মা!
মাতৃকূলে বুলি কত সোনালী মমতা
চলে গিয়ে ফেরা যে ছোটনের খালি পা!

মন্থর স্মৃতি জুড়ে দামামা বাজায় কে?
রক্তের লালে দ্যাখো দেখি শেওলা জমা!
প্রভাতফেরির অম্লান নিরব হাঁকে
মনে করায় ভাইয়ের রক্তাক্ত জামা
'অ', 'আ', 'ক', 'খ' পেয়ে যেন মুক্তি নিরঙ্কুশ
ব্যাথার হৃদয়, কাঁদে যে দগ্ধ একুশ! !

#JD

Rony Pervaz Comments

Close
Error Success