ফুলের কাব্য Poem by Ruby Mostazir

ফুলের কাব্য

Rating: 5.0

ফুলেরও কি দুঃখ হয়!
দুঃখ হলে কাঁদে?
বৃষ্টি হলে ফোঁটায় ফোঁটায়
জলকে বুকে বাঁধে?

উদাস মনে আকাশ দেখে
সাধ জাগে অন্তরে?
দৌঁড়ে যেয়ে এক নিমিষেই
হারিয়ে যেতে দূরে...

ফুলেরও কি কষ্ট হয়
একলাই রাত জাগে...
দুঃখ স্মৃতি তাকেও কাঁদায়
আলিঙ্গনে বাঁধে? ?

Tuesday, June 18, 2019
Topic(s) of this poem: flower
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 18 June 2019

ফুল সে ফোটে দুঃখ জাগানিয়া কণ্টক নিয়ে ফুল সে ছড়ায় সুমিষ্ট গন্ধ সুস্থ-অসুস্থ বাতাসে ফুল সে সুন্দর আপন নিবাসে; যদিও প্রেমিকজন ছিঁড়ে অপ্রেম নিবন্ধনে ফুল সে প্রাণ ছোট কীট থেকে প্রেমিক মানুষের বাঁধে সকলেরে আপন সৌন্দর্যের সুবাসিত বাহুডোরে

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success