ঘুমাও তুমি, আমি তোমার ঘুম দেখব,
যেমনি করে অবুঝ শিশু,
রয় তাকিয়ে আকাশ পানে,
তেমনি করে এই প্রহরে তোমাতে মুগ্ধ হব!
হাসব আমি আনমনে,
দেখব যখন,
তোমার ঐ চোখের পাতা,
নড়ছে ভেবে আমায় স্বপনে।
একে দেব কোমল চুমু অজান্তে তোমার,
ঐ কপালে যেথায় বাঁধা জীবন আমার।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem