ইচ্ছে-জোয়ারে ভেসে চলা Poem by Md. Ziaul Haque

ইচ্ছে-জোয়ারে ভেসে চলা

‘ইচ্ছে' যেন এক মস্ত ঘুড়ি,
করে যা ইচ্ছে তাই,
ওয়াল্টার মরেলের মত,
মনের গহীন অরণ্যে তার বাড়ি।

কভু কম্পাসের মত নেয় আলোর পথে,
কভু কালো বিষাদ অন্ধকারময়তায়,
বাসানিওর মত বন্ধুকে আনে কাছে,
আবার বাঁধে বন্ধুত্বের বন্ধনে, ইয়াগোর মত শত্রুর সাথে।

‘ইচ্ছে' এক জোয়ার যেন, এক ঝড় অবাধ্য,
এর নিয়ন্ত্রণ মোদের হাতে, নাকি এটাই তা করে, বোঝে কার সাধ্য!

Friday, October 10, 2014
Topic(s) of this poem: wish
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success