স্বর্গ-শিশিরে স্নান! Poem by Md. Ziaul Haque

স্বর্গ-শিশিরে স্নান!

মনে কি পড়ে তোমার স্বর্ণাভ স্মৃতি যত?
শীতের সেই মিষ্টি বিকেলবেলা,
ভয়ার্ত সূর্য যেথা শিশুর মত,
করছিল মেঘের সাথে লুকোচুরি খেলা।

ক্ষুদার্ত বাচ্চা যেমন দেয় চীৎকার,
খাদ্যের আশায়, বাঁচার নেশায়,
পিয়াশি ধরণী ছিল তেমনি অস্থির,
একমুঠো উষ্ণ আলোর আশায়।

ছিলে তুমি সাথে মোর, কণ্ঠে তব কোকিলের গান,
হাতে রেখে হাত, হারালাম অরণ্যে, করলাম স্বর্গ-শিশিরে স্নান!

Friday, October 10, 2014
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success