তুমি কি আমায় বিয়ে করবে? Poem by Md. Ziaul Haque

তুমি কি আমায় বিয়ে করবে?

তুমি কি আমায় বিয়ে করবে?
হে মোর প্রিয়তমা,
হয়তোবা পারবনা দিতে ‘আলি বাবা চল্লিশ চোর'-এর,
লুকোনো হাস্যজ্জল রত্নভাণ্ডার পাহাড়ের বুকে।

শুধু পারব দিতে আকাশের মত একবুক ভালবাসা,
নিস্পাপ ফুল যেমন ছড়ায় সৌরভ,
তেমনি করে বিলিয়ে দিব আমায়, তোমার তরে,
এর চেয়ে বেশি চাইব কি আর? এটাই মোর আশা।

আমায় দেখে রংধনু রঙের ভেলা ছড়িয়ে হাসে, কারন আছে তার বৃষ্টি,
আমি যেন মৃত মরুতে ছিটকে পরা তারা, খুজে ফিরি তোমার দৃষ্টি।

Thursday, October 9, 2014
Topic(s) of this poem: love hurts
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success