জাগো Poem by Md. Ziaul Haque

জাগো

জাগো হে কুম্ভকর্ন,
ছড়াও আলো চারিদিকে,
পূবের ঐ নীলে বিলায় যেমন,
অরোরা আলোর কণা স্বর্গীয় ।

জাগো আজ ঘুমন্ত ঐ বীজের মতন,
যার বুকে ম্যাকবেথের মত উচ্চাকাঙ্ক্ষা,
ওথেলোর মত গর্দভ সে নয়,
সুপ্ত তার ওফেলিয়ার মত নিস্পাপ মন।

জাগো, জেগে ওঠো নব উদ্যমে,
দাও চীৎকার বজ্রের ন্যায় কণ্ঠে তোমার, শুনুক সকলে।

Friday, October 10, 2014
Topic(s) of this poem: revolution
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success