ভেঙ্গে দে ভয়ের প্রাচীর! Poem by Md. Ziaul Haque

ভেঙ্গে দে ভয়ের প্রাচীর!

এতো ভয় কিসের তোর?
বাঁচলে বাঁচার মত বাঁচ,
প্রয়োজনে লড়াই কর,
দুমড়ে মুচড়ে ভাঙ্গ ঐ ত্রাসের কাঁচ।

তোর শিরায় কি রক্ত বয়না?
নেই কি কোনও আত্মসম্মানবোধ?
ইডিপাসের মত কি তুই চোখ থেকেও কানা?
গাধাও তো হুংকার দেয় কভু, নয় সে এত নির্বোধ।

ভেঙ্গে ফেল সব আজি, ন্যায়ের পক্ষে লড়াই কর,
আর কত ঘুমাবি তুই, সিংহের মত গর্জে উঠুক কণ্ঠ তোর।

Saturday, October 11, 2014
Topic(s) of this poem: courage
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success