তারাদের মিছিলে Poem by Md. Ziaul Haque

তারাদের মিছিলে

অলস তারারা মিছিলে মাতে,
পৃথিবী যবে যায় ঢেকে কালো ছায়ার চাঁদরে, প্রতি রাতে,
যখন রবি তার আলোকছটা ছড়ায় ওপারে,
একাকী শুভ্র মেঘের সাথে প্রেম করে।

ধূমকেতুর মত হিংস্র নয় তারারা,
নয় উল্কার মত দিশেহারা,
যদিও ধরণীর মত বোবা,
অনিন্দ্য হাসি গহনা ওদের, ওদের ভাষা।

আলোর পথের যাত্রীর মত পথপ্রদর্শক তুমি, অনন্য চাঁদ,
গুনগানে তোমার মশগুল সবে, কেউ যায়না বাদ।

Sunday, October 12, 2014
Topic(s) of this poem: stars
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success