কৃষক Poem by Md. Ziaul Haque

কৃষক

বলদের মত খাটে ওরা,
দিন আনে দিন খায়,
চোখের পলকে সকাল, সন্ধ্যা, রাত্রি যায়,
করে যুদ্ধ হোক যত ঝড়, বৃষ্টি, বন্যা, কিংবা খরা।

পরম মমতার প্রতিদান প্রকৃতি দেয় ঠিকই,
কি মূল্য পায় ওরা এত কষ্টের পরে?
যে সোনা ছড়ায় আলো মাটি ভেদ করে,
হাসে ফসল তাদের ঘামেই।

মাটির সাথে বলল না যে কথা কভু, সেই হয় মাটির মালিক!
হায় ঈশ্বর! অদ্ভুত এ ধরা তোমার, লৌকিক ও অলৌকিক।

Monday, October 13, 2014
Topic(s) of this poem: labour
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success