তোমার ভালোবাসার যোগ্য কি আমি? Poem by Md. Ziaul Haque

তোমার ভালোবাসার যোগ্য কি আমি?

এতো ভালোবাসো কেন আমায়?
পাবলো নেরুদার পঙক্তির মত পরাবাস্তব ঠেকে সব,
মনে হয় এ যেন দীর্ঘ স্বপ্ন এক!
কভু হাসায়, কভু কাঁদায়।

তোমার হাসির জোয়ারে,
আমার স্বপ্নের ভেলা কি ভাসবে আজীবন,
এভাবে, নাকি যাবে ডুবে একলা তরীর মত,
মনের অতল গহ্বরে, মনের কবরে?

মেঘের ফাঁকের তারার মত, মনে সংশয় দেয় উঁকি,
তোমার ভালোবাসার যোগ্য আমি কি?

Monday, October 13, 2014
Topic(s) of this poem: love educates
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success