যখন আমি থাকবনা... Poem by Md. Ziaul Haque

যখন আমি থাকবনা...

যখন আমি থাকবনা এ সুন্দর ধরণীতে,
তোমরা কি রাখবে মনে আমায়?
পড়বে কি চোখের জল গড়িয়ে আমার কবিতায়?
কাঁপবে কি বুক আমার না থাকাতে?

হয়তো থাকবো বেঁচে কারো মনে,
মনের কবরে যদি হয় ঠাই চিরকাল,
ওপাড় থেকে হয়তো হাসব আমি কিংবা মুছব সিক্ত গাল,
ভালো যদি নাই বাসো, ভুলোনা মোর সৃষ্টি, রেখো বাঁচিয়ে তোমাদের সনে।

বিশ্বাস ফেলে শ্বাস মোর মনে, আমার কালির আঁচড় ছড়াবে আলো,
হয়তো বেশী নয়, মোম একা কি নয় যথেষ্ট কাটতে আঁধার কালো?

Monday, October 13, 2014
Topic(s) of this poem: missing
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success