গাইনা আর গান তোমায় ছাড়া Poem by Md. Ziaul Haque

গাইনা আর গান তোমায় ছাড়া

গেছো চলে অনেক দূরে,
যায় যেমন ঐ তরী পাড় ছেড়ে,
তবু তা ভিড়ায় পাড়ে কোনও কালে,
সম্ভব কি ফেরা, গেলে মনের আড়ালে?

গান আমাকে দিয়েছে ছুটি চিরন্তন,
নাকি দিয়েছি আমি তারে, জানেনা এ অস্থির মন,
কিভাবে গাইব আর বল পাখীর মত?
উড়িয়ে নেয় মোরে সোনালী দিনে, কথা ও সুর শত শত।

গাইলে গান বাড়ে কষ্ট জানি, হয়তো কমে,
বুঝবে সেদিন ঠিকই, সূর্যের মত দেবনা যেদিন উঁকি এ নশ্বর ধরাধামে।

Monday, October 13, 2014
Topic(s) of this poem: love and pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success