ফিরে এসো তুমি Poem by Md. Ziaul Haque

ফিরে এসো তুমি

ভালোবাসায় সম্ভব হয় সব, এখনো হয়নি দেরী,
ভয়ের গালে চড় কষে সজোরে,
দুশ্চিন্তাকে লাথি মেরে,
এসো মনের আঙ্গিনায় আমারি।

ছিলে সদা মোর, আছো, রবে আমারি,
বৃষ্টির আছে ধরণী, সূর্যের আছে আলো,
মনে আজ অশান্তির ঢেউ, কি করে থামাই বল?
চাইনা বাঁচতে চিরতরে, হবে তৃপ্ত মন যদি তব পাশে মরতে পারি।

ভয় করে চেষ্টা জড়িয়ে চাঁদর কালো হাঁটতে আমার মগজের বারান্দায়,
এ আহত পশুর মত ছেঁড়াখোঁড়া অন্তরের টানে হবে সত্যের জয়।

Monday, October 13, 2014
Topic(s) of this poem: missing you
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success