আমি পারিনা Poem by Md. Ziaul Haque

আমি পারিনা

আমি পারিনা থাকতে এক মুহূর্তও
তুমি হীনা,
যদিও প্রানের কলরব জাগে সর্বময় উন্মত্ত ঢেউয়ের মত,
প্রাণ আমার থাকেনা আমাতে, পাইনা আনন্দের ঠিকানা।

রাতের ছায়া হয় ঘন যত,
আমার অবুঝ মন,
হয়ে যায় খাঁচার পাখীর মত,
চায় যেতে উড়ে কাছে তোমার যখন তখন।

যখন আলোর কাঁথা বিছায় চাঁদ আমার ঘরের আঙ্গিনায়,
আর বৃষ্টি গায় গান, তখন খুঁজি তোমায় পাগলের মত আমার কল্পনায়!

Wednesday, October 15, 2014
Topic(s) of this poem: love hurts
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success