তোমায় একটি গোলাপ দেব বলে Poem by Md. Ziaul Haque

তোমায় একটি গোলাপ দেব বলে

তোমায় একটি গোলাপ দেব বলে,
হলাম চোর, রক্তের স্বাদ আমার,
নিল ঐ ফুলের পাহারাদার,
তবুও মন বিস্ময়ে নাচে, আনন্দ যে ধরা মোর আঙুলে।

ফুল চুরি বলে কিছু আছে নাকি?
এ তো প্রকৃতির উপহার মানবতার তরে,
গোলাপ দেখি আর ভাবি, মাটির ঘরে,
যাবার আগে দেখার কত কি যে আছে বাকী!

ফুলকে দিয়েছি ব্যথা তোমায় মুগ্ধ করব বলে,
নেই চিন্তা কোনও, উঠবে গোলাপ জেগে তোমার স্পর্শ পেলে!

Sunday, October 19, 2014
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success