হায়রে অভিযোগ! Poem by Md. Ziaul Haque

হায়রে অভিযোগ!

যাদের বিরুদ্ধে দুর্নীতির হাজারো অভিযোগ,
আছেন তারা বহাল তবিয়তে,
যারা করে বিশ্বাস নীরবে ভালো কাজ করাতে,
তাদের উপর আসে নেমে রাজ্যের খড়গ।

অভিযোগ শুনে হাসে সে মনে মনে,
হিংসায় যারা জ্বলে আগুনের মত,
তারাই নিয়েছে তার পিছু জোঁকের মত,
তাদের শিক্ষাই যে বৃথা এ কথা বুঝায় সে কেমনে?

কচু গাছ যেমন পানি মাখায় না গায়ে,
ঘামায় না মাথা সে কোনও মিথ্যা অভিযোগ নিয়ে।

Friday, January 9, 2015
Topic(s) of this poem: reality
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success