ঈদের দিনে Poem by Md. Ziaul Haque

ঈদের দিনে

ঈদের দিনে সকালে ঘুম থেকে উঠে,
পাখীদের মত নয় যদিও,
স্নান শেষ করে হাঁটলাম কাছের মসজিদের পথে,
নামাজ শেষে আর সবার মত খুশিমনে ফিরলাম ঘরে আমিও।

আম্মুর পায়ে ধরে করলাম সালাম,
নাস্তা তৈরি করাই ছিল,
পেটভরে তা খেলাম,
অতঃপর দু একজন বন্ধু সাথে ফোনে কথা হল।

আগের মত ঈদ আনন্দ পাইনা আর,
সময় সব নিচ্ছে চুরি করে দিন যত হয় পার!

Monday, October 27, 2014
Topic(s) of this poem: celebration
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success