নারীর মন বুঝা বড় দায়!
পলকে হাসে আবার পলকে কেঁদে জল ভাসায়,
আকাশের মতই রহস্যময়,
নতুনের বার্তায় ভরপুর সবসময়।
তোমার হাসি দেখলে মনে হয় আমার,
তুমি নও কারো আর,
কিন্তু গোখরা সাপের মতন রাগে ফুঁসো যখন,
মনেহয় তোমায় দূরের এক তারা তখন।
জেলের মৃত সময়ের মত আমি স্থির,
অপেক্ষায় রই ভালোবাসি বলব তোমায় উঁচু করে শির।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem