তোমাকেই ভাবি সবসময় Poem by Md. Ziaul Haque

তোমাকেই ভাবি সবসময়

তোমাকে ভেবে ভেবে,
দিন কাটে ঝড়ের পরের সমুদ্রের মত,
একান্ত নীরবে,
মনের জানালায় এসে জমে হীরার মত স্মৃতি যত।

একাকীত্ব হয় রাবণের মত পরাস্ত,
তোমার চাঁদমুখ ভাসে যখন,
মনের পর্দা জুড়ে সমস্ত,
আমি আনমনে হাসি, মাঝেমাঝে কাঁদিও তখন।

তুমি কি আকাশের ঐ চাঁদের মত অধরাই থেকে যাবে?
বউ মরা স্বামীর মত গালে হাত দিয়ে ভাবি কবে মোর হবে!

Monday, October 27, 2014
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success