তুমি কথা দিয়েছিলে Poem by Md. Ziaul Haque

তুমি কথা দিয়েছিলে

তুমি কথা দিয়েছিলে দেখা করবে,
আমি চাতক পাখীর মত নীরবে,
রইলাম পথ চেয়ে,
কত মেঘ গেল ভেসে, কত অলস বাতাস গেল ছুঁয়ে।

তুমি এলেনা তবু,
আমি কি পাব না তব দেখা কভু?
কেন এত ছলনা তোমার?
কিসের এত নগ্ন অহংকার?

বুঝলাম আজ, তোমার ‘মন’ থেকেও নেই!
আমিতো আমিই আছি, আগের সেই।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success