তুমি বারান্দায় এলে অবশেষে Poem by Md. Ziaul Haque

তুমি বারান্দায় এলে অবশেষে

পূবালী হাওয়া কানে কানে কি যেন বলতে চাইল,
দেইনি পাত্তা কোনও,
তোমার বারান্দার ঠিক নিচে,
শুকনো পাতার মর্মরে।

তোমার বারান্দায় আসা আর না আসায় যেন,
আমার মনের আনন্দ জড়ানো,
পেয়ে তোমার দেখা,
হবে যে পবিত্র মোর চোখ জোড়া।

তুমি এলে অবশেষে বারান্দায়,
স্থির আমি আর চারপাশ, যেমনটা সিনেমায় হয়!

Friday, January 2, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success