ভালোবাসি যখন তুমি হাত ধর,
আর চোখ বন্ধ করে পণ কর,
ছেড়ে যাবে না আমায় কভু,
ভালোবাসার প্রদীপ হবে না নিভু।
ভালোবাসি যখন তুমি কপালে লাল টিপ পড়,
আর পরম মমতায় আমাকে জড়িয়ে ধর,
তারপর বল, ‘আমি তোমারই',
কষ্ট সব দেয় তখন নরকে পাড়ি।
ভালোবাসি যখন তুমি বল ভালোবাসি,
তব ভালোবাসায় আছি বেঁচে তাই বারবার ছুটে আসি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem