যে যাবার সে যাবেই Poem by Md. Ziaul Haque

যে যাবার সে যাবেই

যে যাবার সে যাবেই,
আটকানো যাবে না তাকে কোনোমতেই,
নিয়তি অন্ধ জানতাম,
নিষ্ঠুরও বটে, বুঝলাম।

মনপ্রাণ উজাড় করে দিয়ে,
মায়াজালে পাগলের মত জড়িয়ে,
অবশেষে কষ্টের বালুচরে,
হামাগুড়ি দিতে কার ইচ্ছে করে?

“Life goes on” রবার্ট ফ্রষ্ট বলেছিলেন ঠিকই,
জীবন নামক সিনেমায় দর্শক সবে, চোখ মেলে দেখি!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success