আহত পাখীর মত Poem by Md. Ziaul Haque

আহত পাখীর মত

আহত পাখীর মত কষ্ট আমার,
না পারি নীরবে সইতে,
না পারি কাউকে বলতে,
জীবন হল যেন আঁধার।

বলে মন চল এগিয়ে,
ঘোড়ার মত না হলেও ক্ষতি নেই,
ইসপের কচ্ছপের মত যদি হয়, তাই সই,
ফিরতে স্বপ্নের কণাগুলি নিয়ে।

কষ্টের নীড় ভাঙতে বেশ ইচ্ছে হয়,
পরক্ষণেই “বিপরীতে যাও” এ অবুঝ মন কয়!

Tuesday, April 21, 2015
Topic(s) of this poem: pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success