কবিতার সাথে প্রেম Poem by Md. Ziaul Haque

কবিতার সাথে প্রেম

কবিতার প্রেমে পড়েছি আমি,
নতুন বউয়ের প্রেমে পড়ে যেমন স্বামী,
কবিতার সাথে দেখা না হলে,
দিনে একবার, আমি যাই ডুবে হতাশার অতল জলে।

সৃষ্টি করি আর তাকিয়ে থাকি,
যেমন চিত্রকর দেখে ছবি আঁকি,
এ এক আজব নেশা,
যে নেশা দেখায় আলোর দিশা।

জানি না ফ্রষ্ট কিংবা নজরুলের মত ভালো লিখি কি না,
শব্দের রাজ্যে বেড়াই উড়ে সুখে পাখির মত মেলে ডানা!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success