আমি যদি আর গান না লিখি Poem by Md. Ziaul Haque

আমি যদি আর গান না লিখি

আমি যদি তোমায় নিয়ে আর গান না লিখি,
তুমি খুব রাগ করবে নাকি?
রেগে দামী লাল রত্নের মত,
হবে কি গাল দুটো?

আমি যদি আর না শুনাই ঘুমপাড়ানী গান তোমায়,
তুমি কি আড়ি, আড়ি, আড়ি বলবে আমায়?
আমি সুতীব্র আলিঙ্গনে নেবো তোমায় আমার মাঝে তখন,
একটি শিশু পরম আদরে জোনাকি পোকা মুঠোয় পুরে যেমন।

আমার কলম বেয়ে যদি আর কাব্য না ঝরে,
তুমি কি কাব্য হবে তখন আমার মনের মন্দিরে?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success