কার জন্যে এতো সাজো তুমি? Poem by Md. Ziaul Haque

কার জন্যে এতো সাজো তুমি?

কার জন্যে এতো সাজগোজ,
তোমার রোজরোজ?
প্রকৃতি কি এমনিতেই সুন্দর নয়?
তার কি আর সাজগোজের প্রয়োজন হয়?

তোমার স্বাভাবিক সৌন্দর্যই আমাকে টানে বেশী,
চুম্বকের মত হই আকৃষ্ট দিবানিশি,
এতো সাজের কি কারণ,
মনে কি তবে পরপুরুষকে করছ লালন?

যদি তাই হয় ললনা,
কি লাভ করে এতো ছলনা?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success