আমি স্বপ্ন বেচি, স্বপ্ন!
নানা রঙের নানা বর্ণের স্বপ্ন,
ফুল ছোঁয়ার মত করে,
ধরা যায় যে স্বপ্নটারে।
হে আমি ঐ ফেরিওয়ালা,
গাঁথি স্বপ্নের মালা,
বসে থাকি প্রতিনিয়ত,
একনিষ্ঠ কবির মত।
নেই কোনও রাজার ধন-ভাণ্ডার কিংবা রত্ন,
আমি স্বপ্ন বেচি, স্বপ্ন!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem