পরশ্রীকাতরতা Poem by Md. Ziaul Haque

পরশ্রীকাতরতা

সুপার গ্লুর মত আছে লেগে,
পরশ্রীকাতরতা নামক জীবাণু,
বেশীরভাগ মানুষের মনের গহীনে,
ভাবতেই অবাক লাগে!

হিংসার আগুনে জ্বলে পুড়ে,
যায় এগিয়ে তারা নরকের পথে,
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে,
দিনরাত চেষ্টা করে।

পরশ্রীকাতরতা এক ভয়ংকর জানোয়ার,
যাকে না দিলে বলি, নেই কারো নিস্তার।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success