তুমি রাগ করলেও বলব ভালোবাসি Poem by Md. Ziaul Haque

তুমি রাগ করলেও বলব ভালোবাসি

তোমায় বলবই আজ ‘ভালোবাসি’,
আকাশের সব তারাকে শুনিয়ে বলব ‘ভালোবাসি’,
যদি অগ্নিগিরির মত ফুঁসে উঠ,
যদি তেড়ে আসো গোখরা সাপের মত,

শুধু তোমায় দেখি দু চোখ বুজে,
খরাক্রান্ত কৃষক যেমন মেঘের মাঝে বৃষ্টি খুঁজে,
রাখবো আগলে হৃদয়ের পটে তোমায়,
উদার আকাশ যেমন রাখে চাঁদকে ঠিক বুকের মাঝটায়।

হয়তো আমার বাম গালে তোমার পাঁচ আঙুলের ছাপ বসবে সবার সামনে,
হয়তো তোমার দু চোখ বেয়ে সুখময় কান্নার জোয়ার বইবে, কে জানে?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success